ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এমপিদের শপথ পড়ানোর বিষয়ে অফিসিয়ালি কিছু জানে না ইসি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:১১:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৩৭ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদের শপথ কে পড়াবেন তা নিয়ে সব মহলে তুমল আলোচনা চললেও কবে শপথ পড়ানো হবে সে বিষয়ে নির্বাচন কমিশন অফিসিয়ালি এখনও অবগত নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো.আনোয়ারুল ইসলাম সরকার। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে স্পিকার বা ডেপুটি স্পিকার শপথ পড়াতে না পারলে তিন দিনের পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াবেন। আপাতত আমি এতটুকু জানি। অফিসিয়ালি এখনও অবগত নয় এ বিষয়ে।

নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, একজন নির্বাচন কমিশনার হিসাবে আমার বিশ্বাস ছিল একটি ভালো নির্বাচন হবে।আল্লাহ রহমতে ভালো নির্বাচন হবে। তিনি আরও বলেন, প্রত্যাশার চেয়ে বেশি সফল বলে আমরা মনে করি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তড়িঘড়ি করে নয়, নিয়ম অনুযায়ীই গেজেট প্রকাশ হয়েছে। দক্ষ মানুষেরাই ভোট গণনা করেছে।

১১ দলীয় জোট কয়েকটি আসনে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছে সে বিষয় সামনে আনলে তিনি বলেন,তড়িঘড়ি করে নয়, নিয়ম অনুযায়ীই গেজেট প্রকাশ হয়েছে। দক্ষ মানুষেরাই ভোট গণনা করেছে। 

এর আগে আজ রোববার দুপুরে ভোটগ্রহণ তুলনামূলকভাবে সুষ্ঠু হলেও ভোট গণনায় গুরুতর অনিয়ম হয়েছেএমন অভিযোগ তুলে ৩২টি সংসদীয় আসনে পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছে ১১ দলীয় জোট।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়।২৯৯ আসনে একযোগে ভোট গ্রহণ করা হলেও ২৯৭ টি আসনের ফলাফল ঘোষণা করা হয়।আদলতের আদেশে চট্টগ্রাম ২ ও ৪ আসনের ফলাফল ঘোষণা থেকে বিরত রয়েছে নির্বাচন কমিশন।নির্বাচনে বিএনপি নির্বাচনী জোট ২১২ টি ও জামায়াত ১১ দলীয় জোট ৭৭টি আসনে জয় লাভ করে।স্বতন্ত্র ও অন্যান্যরা ৮টি আসনে জয়লাভ করে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের বিপক্ষে ‘লজ্জার রেকর্ড’ থেকে বাংলাদেশের মুক্তি

এমপিদের শপথ পড়ানোর বিষয়ে অফিসিয়ালি কিছু জানে না ইসি

আপডেট সময় : ০৪:১১:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬