ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার রাত ১২টা পর্যন্ত তিতাস এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪২:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৩৮ বার পড়া হয়েছে

একটি এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণজনিত কারণে বন্ধ থাকায় এলএনজি থেকে প্রাপ্ত গ্যাস সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে। এর ফলে সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড-এর অধিভুক্ত এলাকার সকল শ্রেণীর গ্রাহক প্রান্তে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করবে।

আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) তিতাস গ্যাস কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় কাজ চলমান রয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

গ্রাহকদের এ সময়ে গ্যাস ব্যবহার সতর্কতার সঙ্গে করার অনুরোধ জানানো হয়েছে। রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

সোমবার রাত ১২টা পর্যন্ত তিতাস এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ

আপডেট সময় : ০৩:৪২:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬