ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘এটি সবার জন্যই একটি উইন–উইন পরিস্থিতি’: বিসিসিআই সহ-সভাপতি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৪১ বার পড়া হয়েছে

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে পাকিস্তানের সরে আসার পেছনে ‘খুব ভালো সমাধান’ খুঁজে বের করায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রশংসা করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি রাজীব শুক্লা

সব অনিশ্চয়তা কাটিয়ে আগামী ১৫ নভেম্বর কলম্বোয় পুরনো সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান দ্বৈরথ। বাংলাদেশ ও শ্রীলঙ্কার অনুরোধে পাকিস্তান সরকার শেষ পর্যন্ত বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করায় এই ম্যাচ আয়োজনের পথ সুগম হয়।

ভারতীয় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা বলেন, ‘আইসিসির প্রতিনিধির উদ্যোগে শুরু হওয়া আলোচনার যে ফলাফল আমরা দেখছি, তাতে আমি অত্যন্ত আনন্দিত। আইসিসি চেয়ারম্যানের তত্ত্বাবধানে এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনার জন্য যারা লাহোরে গিয়েছিলেন, তাদের প্রচেষ্টার মাধ্যমেই এই সমাধান সম্ভব হয়েছে। এটি একটি ভালো সমাধান, একটি সৌহার্দ্যপূর্ণ সমাধান—যেখানে খেলাটির গুরুত্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। ঠিক সেটাই করা হয়েছে।’

পাকিস্তানকে ভারতের বিপক্ষে খেলতে রাজি করানোর উদ্যোগ নেয়ায় এবং পুরো বিষয়টির সমাধান টানায় আইসিসিকে ধন্যবাদ জানান বিসিসিআইয়ের এই কর্মকর্তা। তিনি বলেন, ‘এই উদ্যোগ নেওয়া, পুরো বিষয়টির সমাধান করা এবং আবারও ক্রিকেটকে কেন্দ্রবিন্দুতে ফিরিয়ে আনার জন্য আইসিসিকে সাধুবাদ জানাই। আইসিসির জন্য এটি একটি বড় সাফল্য। এই উদ্যোগ নেওয়ার জন্য এবং পাকিস্তানকে আলোচনার টেবিলে এনে শেষ পর্যন্ত কলম্বোয় ম্যাচ খেলার সিদ্ধান্তে পৌঁছানোর জন্য আমি আইসিসিকে ধন্যবাদ জানাতে চাই।’

তিনি যোগ করেন, ‘এটি আমাদের সবার জন্যই সুখবর। আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় নির্ধারিত ম্যাচটি অনুষ্ঠিত হবে এবং পাকিস্তানও সেখানে খেলবে। এর ফলে এই বিশ্বকাপও একটি বড় সাফল্যের গল্প হয়ে উঠবে।’

আইসিসির সিদ্ধান্তে বিশ্বকাপ থেকে বাংলাদেশ ছিটকে পড়ার পরই সংকটের সূচনা। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইসিসির বিরুদ্ধে ‘দ্বিমুখী নীতি’র অভিযোগ এনে প্রথমে বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত দিলেও পরে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত জানায়। পুরো সংকট সমাধানে বাংলাদেশও গুরুত্বপূর্ণ অবস্থানে ছিল। আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজার সঙ্গে পিসিবির আলোচনায় বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও উপস্থিত ছিলেন।

রাজীব শুক্লা এই বিষয়ে বলেন, ‘এই আলোচনার মাধ্যমে বাংলাদেশের অনুভূতিগুলোকেও গুরুত্ব দেওয়া হয়েছে । তাদের বোর্ডকে কিছুটা স্বস্তি দেওয়া হয়েছে এবং তারাও সন্তুষ্ট। প্রকৃতপক্ষে, তারা আইসিসির প্রচেষ্টার প্রশংসাও করেছে। সব মিলিয়ে এটি সবার জন্যই একটি উইন–উইন পরিস্থিতি। আমি খুশি যে ম্যাচটি অনুষ্ঠিত হবে এবং বিশ্বকাপটি সফলভাবে সম্পন্ন হবে।’
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের বিপক্ষে ‘লজ্জার রেকর্ড’ থেকে বাংলাদেশের মুক্তি

‘এটি সবার জন্যই একটি উইন–উইন পরিস্থিতি’: বিসিসিআই সহ-সভাপতি

আপডেট সময় : ০২:৫৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬