ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করার ঘোষণা দিলেন জামায়াত আমির

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৩৮ বার পড়া হয়েছে

১১ দলীয় জোট ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (০৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর বাড্ডায় নির্বাচনি জনসভায় তিনি এ ঘোষণা দেন।

মঞ্চে উপস্থিত হয়েই নাহিদ ইসলামের হাতে ‘শাপলা কলি’ প্রতীক তুলে দেন জামায়াত আমির। তিনি বলেন, যুবক বন্ধুরা, তোমরা তৈরি হয়ে যাও বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করার জন্য। নাহিদ ইসলামকে এখানে আমরা প্রার্থী করেছি। ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণের রায় অর্জিত হলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসেবে দেখবেন।

তিনি বলেন, আমরা হাতে হাত ধরে একসঙ্গে কাজ করব। নতুন বাংলাদেশের যে বিমান, সে বিমানের ককপিটে থাকবে নাহিদ ইসলাম। আমরা থাকব প্যাসেঞ্জারের সিটে। আমরা বিশ্বাস করি নাহিদরা দেশকে সঠিক গন্তব্যে নিয়ে যাবে। বাংলাদেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না।

ডা. শফিকুর রহমান বলেন, একটি দল একদিকে দুর্নীতি দমনের কথা বলছে, অন্যদিকে ঋণখেলাপিদের মনোনয়ন দিয়েছে। ঋণখেলাপিদের আশ্রয় দিয়ে দুর্নীতি দমন করা যাবে না। চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের ১২ ফেব্রুয়ারি জনগণ তাদের লাল কার্ড দেখাবে।

জনসভায় জামায়াত আমির ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করার ঘোষণা দিলেন জামায়াত আমির

আপডেট সময় : ০১:৩৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬