ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

বাংলাদেশ ও জাপানের মধ্যে পরিবেশ বিষয়ক সহযোগিতা স্মারক সই

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:২৫:২৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৪৩ বার পড়া হয়েছে

বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের মধ্যে পরিবেশ বিষয়ক একটি সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হয়ে‌ছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) টোকিওতে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী এবং জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার কেনতারো ডিও নিজ নিজ সরকারের পক্ষে স্মারকটি স্বাক্ষর করেন।

টো‌কিওর বাংলা‌দেশ দূতাবাস বল‌ছে, এর মাধ্যমে পরিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়নে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা যাচ্ছে।

এই সমঝোতা স্মারকের মূল লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তন প্রশমন ও অভিযোজন, দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং জীববৈচিত্র্য সংরক্ষণসহ পরিবেশ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা সুদৃঢ় করা। এই চুক্তির আওতায় উভয়পক্ষ সম্মতির ভিত্তিতে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে একে অপরকে সহায়তা প্রদান করবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও জাপানের মধ্যে পরিবেশ বিষয়ক সহযোগিতা স্মারক সই

আপডেট সময় : ১২:২৫:২৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬