ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়োফাস-এর নতুন কমিটি ঘোষণা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:১১:৩৩ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২২৯ বার পড়া হয়েছে

প্রশাসন ক্যাডারের মাঠপর্যায়ে কর্মরত তরুণ কর্মকর্তাদের প্রতিনিধিত্বকারী সংগঠন ইয়োফাস (YOFAS–Young Officers’ Forum of Administrative Service)-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

এডিসি/সিনিয়র সহকারী কমিশনার/সচিব, উপজেলা নির্বাহী অফিসার/সিনিয়র সহকারী কমিশনার/সচিব এবং সহকারী কমিশনার/সচিব পদে কর্মরত প্রায় ৩ হাজার ৫০০ সদস্যের প্রতিনিধিত্বকারী এই সংগঠনের নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি উইংয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী।

সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নারায়ণগঞ্জ রূপগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম (জয়)। উল্লেখযোগ্য বিষয় হলো— তিনি টানা দ্বিতীয়বারের মতো ইয়োফাসের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম (জয়) বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান আমাদের নতুন পথচলায় মূলমন্ত্র হিসেবে কাজ করবে।

মাঠপর্যায়ের প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা মনে করছেন, এই নতুন কমিটি সারাদেশে কর্মরত তরুণ প্রশাসনিক কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়ন, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং নেতৃত্বের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

ইয়োফাস-এর নতুন কমিটি ঘোষণা

আপডেট সময় : ১২:১১:৩৩ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬