ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলের এইলাত বন্দরে ঘাপটি মেরে আছে মার্কিন রণতরী

ইরানকে দেওয়া ওয়াশিংটনের হুঁশিয়ারির মধ্যেই ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এইলাতে বেশ কিছুদিন ধরে ঘাপটি মেরে বসে আছে মার্কিন যুদ্ধজাহাজ। 

মার্কিন আরও ৯টি রণতরী বর্তমানে পারস্য উপসাগরে থাকলেও ইরানকে চাপে রাখার অংশ হিসেবেই এইলাত বন্দরে এই যুদ্ধজাহাজ মোতায়েন বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। খবর ইয়নেটের।

ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়নেট জানায়, আকাবা উপসাগরের এই বন্দরে যুদ্ধজাহাজটির অবস্থান ছিল পূর্বপরিকল্পিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক সহযোগিতার অংশ হিসেবে এই যুদ্ধজাহাজ মোতায়েন।

তবে এই যুদ্ধজাহাজ মোতায়েন এমন এক সময়ে, যখন ইরানকে ঘিরে চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন—ইরান পারমাণবিক চুক্তিতে রাজি না হলে কিংবা অভ্যন্তরীণ বিক্ষোভ দমনে সহিংসতা বন্ধ না করলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।

মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী, বর্তমানে মধ্যপ্রাচ্য অঞ্চলে রয়েছে ছয়টি ডেস্ট্রয়ার, একটি বিমানবাহী রণতরী এবং তিনটি যুদ্ধজাহাজ। তবে তেহরানে যুক্তরাষ্ট্রের হুমকির কড়া জবাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

তিনি বলেন, মার্কিনিরা বারবার যুদ্ধের হুমকি দিয়েছে। কিন্তু ইরানি জাতি এসব হুমকিতে ভয় পায় না। আমরা আগ্রাসন শুরু করি না, তবে কেউ আক্রমণ করলে শক্ত জবাব দেওয়া হবে।

যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ শুরু করে, তবে তা আর সীমিত থাকবে না। যুক্তরাষ্ট্রের জানা উচিত—যদি তারা যুদ্ধ শুরু করে, তবে এবার তা হবে একটি আঞ্চলিক যুদ্ধ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘গুরুত্বপূর্ণ আলোচনা’ করছে। তবে তেহরানের এই হুঁশিয়ারির পর মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

ইসরায়েলের এইলাত বন্দরে ঘাপটি মেরে আছে মার্কিন রণতরী

আপডেট সময় : ০৫:১০:২৫ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬