ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার যাচ্ছেন জামায়াত আমির, লাখো মানুষের সমাগমের আশা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৩৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৩৪ বার পড়া হয়েছে

নির্বাচনি প্রচারণায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ সোমবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজার যাচ্ছেন।

সকালে কক্সবাজার শহরের বাহারছড়াস্থ বীর মুক্তিযোদ্ধা মাঠে ১১ দলীয় ঐক্যের জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

জেলা জামায়াতের নেতারা জানান, আমিরের আগমন উপলক্ষ্যে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তাদের প্রত্যাশা, এই জনসভায় লাখো মানুষ উপস্থিত হবেন।

প্রথমে মহেশখালীতে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন। এরপর কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন। তার সফর উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে মুক্তিযোদ্ধা মাঠে অনুষ্ঠেয় জনসভাস্থল পরিদর্শন করেন দলটির কেন্দ্রীয় প্রতিনিধি দল।

জনসভায় লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হবে জানিয়ে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মো. শাহজাহান বলেন, মানুষ দাঁড়িপাল্লায় ভোট দেয়ার জন্য অধীর আগ্রহে আছেন। সোমবারের জনসভায় সাধারণ ভোটারদের উপস্থিতি তাক লাগিয়ে দেবে।

এ সময় তিনি জানান, জনসভায় ১১ দলীয় জোটের কেন্দ্রীয় শীর্ষ নেতারা নিজেদের নির্বাচনি কাজে ব্যস্ততার কারণে উপস্থিত থাকতে না পারলেও আঞ্চলিক ও জেলা পর্যায়ের নেতৃত্ব অংশগ্রহণ করবেন।

জেনারেল মো. শাহজাহান জানান, মহেশখালী ও কক্সবাজার শহরের জনসভা শেষ করার পর তিনি চট্টগ্রামের লোহাগড়া উপজেলার পদুয়ায় জনসভায় যোগ দেবেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

কক্সবাজার যাচ্ছেন জামায়াত আমির, লাখো মানুষের সমাগমের আশা

আপডেট সময় : ১০:৩৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬