ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৩:০৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ২৩২ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশব্যাপী বিস্তৃত প্রস্তুতি গ্রহণ করেছে। দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখেই সারাদেশে ৩৭ হাজারেরও অধিক বিজিবি সদস্য মোতায়েন থাকবে।

শনিবার (৩১ জানুয়ারি) বিজিবির মিডিয়া বিভাগের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় বিজিবি নির্বাচনি দায়িত্ব পালন করবে। পাশাপাশি সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনি দায়িত্ব পালন করবে। ঝুঁকি বিবেচনায় সারাদেশের ৩০০টি সংসদীয় আসনেই বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্বে থাকবে। উপজেলা ভেদে ২ থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকার কথা রয়েছে।

বিজিবি আরও জানায়, নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র‍্যাপিড অ্যাকশন টিম (RAT) এবং হেলিকপ্টারসহ কুইক রেস্পন্স ফোর্স (QRF) প্রস্তুত থাকবে। যারা প্রয়োজন হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হবে।

পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে বিশেষায়িত K-9 ডগ স্কোয়াড ইউনিটও মোতায়েন থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের বিপক্ষে ‘লজ্জার রেকর্ড’ থেকে বাংলাদেশের মুক্তি

সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন

আপডেট সময় : ০২:৪৩:০৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬