ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

মেক্সিকোতে ফুটবল মাঠে বন্দুকধারীর গুলিতে নিহত ১১

মেক্সিকোর মধ্যাঞ্চলীয় প্রদেশ গুয়ানাজুয়াতো’র সালামানকায় একটি ফুটবল স্টেডিয়ামে এক বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন ১১ জন এবং আহত হয়েছেন আরও ১২ জন। রোববার (২৫ জানুয়ারি) ঘটেছে এ ঘটনা।

এক বিবৃতিতে সালামানকার মেয়র সিজার প্রিয়েতো জানিয়েছেন, ওই স্টেডিয়ামে একটি ফুটবল ম্যাচ চলছিল। ম্যাচের শেষ পর্যায়ে গ্যালারিতে ঢোকেন সেই বন্দুকধারী এবং দর্শকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। খবর ডয়েচে ভেলের।

এতে ঘটনাস্থলেই নিহত হন ১০ জন এবং আরেক জন হাসপাতালে মারা যান। এছাড়া আহত ১২ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিবৃতিতে সিজার প্রিয়েতো বলেন, সালামানকা শহরে সম্প্রতি ‘অপরাধের সুনামি’ শুরু হয়েছে এবং শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রেসিডেন্ট ক্লাউডিয়া শিনবাউমের সাহায্য চান তিনি।

বিবৃতিতে মেয়র বলেছেন, এই অপরাধী গ্যাংগুলো সরকারি কর্তৃপক্ষকে নিজেদের আয়ত্বে আনতে চাইয়েছে। এটা দুর্ভাগ্যজনক, তবে তারা কখনও সফর হবে না।

গুয়ানাজুয়াতো প্রদেশের প্রধান আইন কর্মকর্তার (স্টেট অ্যাটর্নি জেনারেল) দপ্তর থেকে জানানো হয়েছে, এ ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং কেন্দ্রীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ওই স্টেডিয়াম ও তার আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো বিশ্বের সবচেয়ে অপরাধপ্রবণ দেশগুলোর মধ্যে একটি। সেই মেক্সিকোর সবচেয়ে সহিংস প্রদেশের নাম গুয়ানাজুয়াতো।

এই প্রদেশটিতে সবচেয়ে বেশি খুনোখুনি হয়। সান্তা রোসা ডি লিমা এবং জ্যালিস্কো নিউজ জেনারেশন কার্টেল গুয়ানাজুয়াতো’র শক্তিশালী দু’টি সন্ত্রাসী গ্যাং। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বেশ কয়েক মাস ধরে দুই গ্যাংয়ের মধ্যে সংঘাত চলছে।

গড় হিসেবে অবশ্য মেক্সিকোতে খুনের হার হ্রাস পেয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মেক্সিকোতে প্রতি ১ লাখ মানুষের মধ্যে হত্যার শিকার হয়েছেন ১৭ দশমিক ৫ জন। খুনের এই হার ২০১৬ সালের পর থেকে সর্বনিম্ন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মেক্সিকোতে ফুটবল মাঠে বন্দুকধারীর গুলিতে নিহত ১১

আপডেট সময় : ০৬:৫৬:১৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬