ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

তাহলে কি এবার শেষ হচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মার্কিন বিশেষ দূত যা বললেন

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:০২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ২৪৮ বার পড়া হয়েছে

মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ রাশিয়া সফরের আগে  জানিয়েছেন, ইউক্রেনে যুদ্ধ শেষ করার লক্ষ্যে আলোচনায় ‘বেশ অগ্রগতি’ হয়েছে এবং কিয়েভ ও মস্কোর মধ্যে এখন মাত্র একটি বিষয় আলোচনার বাকি আছে।

বৃহস্পতিবার সুইজারল্যান্ডের ডাভোস থেকে এএফপি জানায়, ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পাশাপাশি অনুষ্ঠিত ইউক্রেন ইভেন্টে উইটকফ বলেন, ‘আমরা বিষয়টি একটি মাত্র ইস্যুতে পৌঁছেছি। আমরা এই বিষয়টি নিয়ে বিভিন্ন দিক আলোচনা করেছি। এর মানে, এটি সমাধানযোগ্য। তাই যদি উভয়পক্ষ সমাধান চায়, আমরা এটি সমাধান করতে পারব।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ বৃহস্পতিবার ট্রাম্পের জামাতা জারেড কুশনারের সঙ্গে মস্কো সফরে যাচ্ছেন। তিনি এ বিষয়ে আর কোনো বিস্তারিত জানাননি।

উইটকফ জানান, তারা রাশিয়ার রাজধানীতে রাত কাটাবেন না এবং সরাসরি আবুধাবি যাবেন।
ক্রেমলিন জানিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সফরের সময় উইটকফের সঙ্গে সাক্ষাৎ করবেন।এদিকে, ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার ডাভোসে সাক্ষাৎ করবেন।

ট্রাম্প বুধবারও আশাবাদ পুনর্ব্যক্ত করেছেন যে তিনি বিশ্বাস করেন, পুতিন ও জেলেনস্কি চুক্তির খুব কাছে পৌঁছেছেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

তাহলে কি এবার শেষ হচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মার্কিন বিশেষ দূত যা বললেন

আপডেট সময় : ০৭:০২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬