ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর গাড়ি গিরিখাতে, ১০ সেনা সদস্য নিহত

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৫৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ২৪৪ বার পড়া হয়েছে

জম্মু-কাশ্মিরের দোদা জেলায় ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে অন্তত ১০ সেনা সদস্য নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১০ জন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এই দুর্ঘটনা ঘটে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, দোদা জেলায় সেনাবাহিনীর একটি গাড়ি সড়ক থেকে ছিটকে গিরিখাতে পড়ে গেছে। এতে সেনাবাহিনীর ১০ সদস্য নিহত ও ১০ জন আহত হয়েছেন।

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, সেনাবাহিনীর সদস্যরা বুলেটপ্রুফ ক্যাসপির গাড়িতে করে দোদা জেলায় এক অভিযানে যাচ্ছিলেন। সেখানে যাওয়ার পথে ভাদেরওয়া-চাম্বা আন্তঃরাজ্য সড়কের খান্নি এলাকায় রাস্তা থেকে ছিটকে গাড়িটি গিরিখাতে পড়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জম্মু-কাশ্মিরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেছেন, ‌‌দোদায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর সাহসী ১০ জওয়ানের প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। আমাদের সাহসী সেনাদের অসামান্য সেবা ও সর্বোচ্চ আত্মত্যাগ আমরা সব সময় স্মরণে রাখব। শোকসন্তপ্ত পরিবারে প্রতি আমার গভীর সমবেদনা।

তিনি বলেন, এই গভীর শোকের মুহূর্তে পুরো জাতি শোকাহত পরিবারগুলোর প্রতি সংহতি ও সমর্থন জানায়। আহত ১০ সৈন্যকে বিমানে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কাশ্মিরের লেফটেন্যান্ট গভর্নর বলেন, আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর গাড়ি গিরিখাতে, ১০ সেনা সদস্য নিহত

আপডেট সময় : ০৬:৫৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬