ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১২ ঘণ্টা সাগরে ভাসছিল ৪ জেলে, ৯৯৯ এ ফোন পেয়ে উদ্ধার কোস্টগার্ডের

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:১৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ২৩৪ বার পড়া হয়েছে

‎সমুদ্রে মাছ ধরতে গিয়ে ইঞ্জিন চালিত নৌকা বিকল হয়ে চার জেলে সমুদ্রে ভাসতে থাকেন। কোনো উপায় না পেয়ে ইদ্রিস নামে এক জেলে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে বিষয়টি জানায়। জেলের ফোন পেয়ে সমুদ্র থেকে চার জেলেকে উদ্ধার করে কোস্টগার্ড।

‎বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৮টায় ছেড়াদ্বীপ থেকে প্রায় ১২ কিলোমিটার (৫ নটিক্যাল মাইল) দূরত্বে গভীর সমুদ্রের বাদরপাথর এলাকা থেকে ভাসমান অবস্থায় ৪ জেলেকে উদ্ধার করা হয়।

‎বিষয়টি নিশ্চিত করে জাতীয় জরুরি সেবার পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, বৃহস্পতিবার সকালে ইদ্রিস নামে একজন জেলে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তারা চারজন জেলে ২১ জানুয়ারি ছোট একটি ইঞ্জিনচালিত নৌকাযোগে সেন্ট মার্টিন থেকে মাছ ধরার জন্য রওনা দেন। ছেড়াদ্বীপ পার হয়ে কিছুদূর যাওয়ার পর তাদের নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। ১২ ঘণ্টা যাবৎ বিকল নৌকায় সাগরে ভাসছে। এর মধ্যে কয়েকটি ট্রলারের দেখা পেয়ে সাহায্যের জন্য চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি।

ফোন করা ব্যক্তির বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, স্রোতে আর ঢেউয়ে ভেসে-ভেসে তারা এখন কোথায় আছেন তা জানেন না। ঘন কুয়াশায় ভালোভাবে কিছু দেখাও যাচ্ছে না। তবে অনুমান করছেন ছেড়াদ্বীপ বা সেন্ট মার্টিনের আশে পাশে কোথাও আছেন। ৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে দ্রুত উদ্ধারের জন্য কোস্টগার্ড কন্ট্রোলরুম এবং সেন্ট মার্টিন কোস্টগার্ডকে জানানো হয়।

পুলিশ কর্মকর্তা সাত্তার জানান, সংবাদ পেয়ে সেন্টমার্টিন কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল সকাল ১০টার দিকে ছেড়াদ্বীপ থেকে প্রায় ১২ কিলোমিটার (৫ নটিক্যাল মাইল) দূরত্বে গভীর সমুদ্রের বাদরপাথর এলাকা থেকে ভাসমান অবস্থায় চার জেলেকে উদ্ধার করে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সেন্ট মার্টিন পৌঁছে দেওয়া হয়। সেন্ট মার্টিন কোস্টগার্ডের পেটি-অফিসার মোস্তাফিজ মামুন ৯৯৯-কে জেলেদের উদ্ধারের বিষয়ে নিশ্চিত করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

১২ ঘণ্টা সাগরে ভাসছিল ৪ জেলে, ৯৯৯ এ ফোন পেয়ে উদ্ধার কোস্টগার্ডের

আপডেট সময় : ০৫:১৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬