ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে সেনা অভিযান, ১০ হাজার ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ আটক ৬

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:০৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ২৩৮ বার পড়া হয়েছে

‎রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৬ মাদক কারবারি ও সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এসময় ১০ হাজার পিস ইয়াবা, দেশীয় অস্ত্র, বিপুল পরিমান সিমকার্ড ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।

‎বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ১ টা থেকে ৪ টা পর্যন্ত আদাবর সুনিবিড় হাউজিং ও মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকায় ওই অভিযান চালানো হয়।

অভিযানে আটককৃতরা হলেন- মহাবুব (৩৮), সুমন (৩৮), রাসেল (২৯), মোমিন (৩১), সাইদুল (২৭) ও মুকুল (৩৫)।

‎আইনশৃঙ্খলা বাহিনী জানায়, সুনিবিড় হাউজিং এলাকায় সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে মাদক কারবারিদের আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিয়মিত মাদক কারবার, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকারও করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

পরে ‎আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভোর ৪ টায় জেনেভা ক্যাম্প এলাকায় আরেকটি অভিযান চালায় সেনাবাহিনী। সেসময় সেনাবাহিনীর অভিযান টের পেয়ে মাদক কারবারিরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বাসার ছাদ দিয়ে পালিয়ে যায়।

তবে ঘটনাস্থল তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা, ১৩৮০ গ্রাম গাঁজা, ২৩০ পুরিয়া হেরোইন, ১ বোতল বিদেশি মদ, ১টি মাদকের ওজন মাপার মেশিন, মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা ও ৫টি সিসিটিভি ক্যামেরা উদ্ধার করা হয় বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়।

‎এই বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর ও আদাবর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

বাংলাদেশ সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস ও মাদক নির্মূলে এই ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও ওই সেনা কর্মকর্তা জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের বিপক্ষে ‘লজ্জার রেকর্ড’ থেকে বাংলাদেশের মুক্তি

মোহাম্মদপুরে সেনা অভিযান, ১০ হাজার ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ আটক ৬

আপডেট সময় : ০৫:০৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬