ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটারদের বাড়ি গিয়ে বিকাশ নম্বর নিচ্ছেন জামায়াত কর্মীরা, অভিযোগ বিএনপি প্রার্থীর

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ২৪৬ বার পড়া হয়েছে

নির্বাচনী প্রচারণার নামে জামায়াতের কর্মীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনআইডি কার্ড, মোবাইল নম্বর ও বিকাশ নম্বর সংগ্রহ করছেন বলে অভিযোগ তুলেছেন ঢাকা-১৫ আসনের বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন। 

বুধবার (২১ জানুয়ারি) রাতে  সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিযোগ তোলেন তিনি।

শফিকুল ইসলাম দাবি করেন, গত ২০ জানুয়ারি মিরপুরের পীরেরবাগ এলাকায় জামায়াতের কর্মীরা সাধারণ ভোটারদের বাড়িতে গিয়ে ভোটার আইডি কার্ড সংগ্রহ করছিলেন। এ সময় স্থানীয়রা তাদের বাধা দেন। এরপর এলাকাবাসীর সঙ্গে জামায়াত ও শিবিরের কর্মীদের সংঘর্ষের সৃষ্টি হয়। এতে বেশ কয়েকজন আহত হন।
 
এই ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি তুলে অপরাধীদের শাস্তির দাবি জানিয়েছেন ধানের শীষের এই প্রার্থী।
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

ভোটারদের বাড়ি গিয়ে বিকাশ নম্বর নিচ্ছেন জামায়াত কর্মীরা, অভিযোগ বিএনপি প্রার্থীর

আপডেট সময় : ১০:১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬