ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন চার থানার অনুমোদন

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:২১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ২৩৭ বার পড়া হয়েছে

অর্থ মন্ত্রণালয়ের আওতায় ‘রাজস্ব নীতি বিভাগ’ এবং ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুইটি প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার।

মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির ১১৯তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে নিকারের এটিই প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

দুই বিভাগ গঠনের বিষয়ে ইতোমধ্যেই রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ জারি করেছে সরকার।

সরকারের রাজস্ব আহরণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি এবং গতিনীলতা বৃদ্ধির লক্ষ্যে এই দু’টি প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে বলে জানানো হয়েছে বিবৃতিতে।

একইসাথে ‘স্বাস্থ্য সেবা বিভাগ’ ও ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ’ দু’টিকে এক করে ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ পুনর্গঠন করার প্রস্তাবও এই বৈঠকে অনুমোদিত হয়েছে।

এছাড়া, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার প্রস্তাব অনুমোদন হয়েছে।

একইসাথে গাজীপুর জেলায় পুর্বাচল উত্তর, নারায়ণগঞ্জ জেলায় পুর্বাচল দক্ষিণ, কক্সবাজার জেলায় মাতারবাড়ী নামে তিনটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার।

এছাড়া নরসিংদী জেলার রায়পুরাকে ভেঙে আরো একটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়েছে নিকারের সভায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

নতুন চার থানার অনুমোদন

আপডেট সময় : ০৫:২১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬