ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেট জুড়ে ব্যাপক সমালোচনা -মামুনুল হক কি রাজনৈতিক আদর্শ থেকে চিরতরে বিচ্যুত হলেন!

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ২৯৩ বার পড়া হয়েছে

বাংলাদেশের কওমি ঘরানার প্রভাবশালী আলেম ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে সমালোচনার ঝড়। বিশেষ করে জামায়াতে ইসলামীর আমিরের সাম্প্রতিক একটি বক্তব্যের পক্ষে তাঁর সাফাই গাওয়াকে কেন্দ্র করে সাধারণ ধর্মপ্রাণ মানুষ ও নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ ও হতাশা। প্রশ্ন উঠেছে— মামুনুল হক কি তবে ক্ষমতার রাজনীতির মোহে তাঁর ও তাঁর বাবার আজন্ম লালিত আদর্শ থেকে বিচ্যুত হলেন?

সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে, জামায়াত ক্ষমতায় গেলে দেশে ইসলামী শরিয়া আইন প্রবর্তন করবে না। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান জানান যে, বিদ্যমান আইনই অনেক ক্ষেত্রে যথেষ্ট। জামায়াত আমিরের এই রক্ষণাত্মক ও কৌশলগত অবস্থানের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছেন মাওলানা মামুনুল হক।

খেলাফত মজলিসের মহাসচিব এক প্রতিক্রিয়ায় বলেন, “জামায়াত আমিরের কথার মূল অর্থ হলো, যে প্রক্রিয়ায় বর্তমানে দেশ চলছে, নির্বাচন হচ্ছে, সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্য দিয়ে রাজনীতির ধাপে ধাপে অগ্রসর হতে হচ্ছে; এই প্রক্রিয়ায় এক দফার মধ্য দিয়ে হঠাৎ করে একদিনেই শরিয়া আইন বাস্তবায়ন করা সম্ভব নয়। একথার মধ্যে কোনো অসংগতি নেই।”

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

নেট জুড়ে ব্যাপক সমালোচনা -মামুনুল হক কি রাজনৈতিক আদর্শ থেকে চিরতরে বিচ্যুত হলেন!

আপডেট সময় : ০৬:২৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬