ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
  • ২৭৮ বার পড়া হয়েছে

এ বছর সরকারি খরচে কাউকে হজে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ কথা জানান।

তিনি বলেন, এ বছর কেউ সরকারি অর্থে হজে যাবেন না। হজ ব্যবস্থাপনার জন্য যাদের যেতে হয় কেবল তারা যাবেন। হজের ব্যয় কমানোর চেষ্টা করা হচ্ছে। যতটা সম্ভব চেষ্টা করা হচ্ছে। হজের প্যাকেজ এই মাসের শেষেই ঘোষিত হবে। তখন আপনারা দেখতে পারবেন আমরা কতটা কমিয়েছি।

সৈয়দা রিজওয়ানা হাসান  বলেন, হজ নিয়ে আমাদের ব্যবস্থাপনা সৌদির ব্যবস্থাপনা সবকিছু মিলিয়ে করতে হয়। সেহেতু ৩০ তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।

বিফ্রিংয়ে উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, প্রেস সচিব শফিকুল আলম প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

আপডেট সময় : ০২:৫৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪