ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শরিয়াহ আইনের ব্যাপারে জামায়াত আমিরের বক্তব্য ভুল বুঝেছে ইসলামী আন্দোলন: মামুনুল হক

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৫৪:৪১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ২৩৮ বার পড়া হয়েছে

১১-দলীয় জোট ভাঙার পেছনে কোনো ষড়যন্ত্র দেখছেন না বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তিনি বলেন, জোট ভাঙার পেছনে কোনো ষড়যন্ত্র এখনো দেখছি না৷ নিজেদের নানা ব্যর্থতার কারণেই এই দূরত্ব হতে পারে৷

আজ শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মামুনুল হক জানান, এই মুহুর্তে মনোনয়ন প্রত্যাহারের আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আর বসা হবে না৷

তিনি বলেন, নির্বাচনের আগে ইসলামী আন্দোলনের সঙ্গে নতুন করে কোনো বৈঠকের সম্ভাবনা নেই। তবে তারা যদি আবার জোটে ফিরতে চায়, তাহলে সাদরে গ্রহণ করা হবে। আর যদি না আসে, তাহলে বাকি আসনগুলো শক্তিশালী অবস্থান ও জনপ্রিয়তার ভিত্তিতে বণ্টন করা হবে।

তিনি এও বলেন, শরিয়াহ আইনের ব্যাপারে জামায়াত আমিরের বক্তব্য ভুল বুঝেছে ইসলামী আন্দোলন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

শরিয়াহ আইনের ব্যাপারে জামায়াত আমিরের বক্তব্য ভুল বুঝেছে ইসলামী আন্দোলন: মামুনুল হক

আপডেট সময় : ০৫:৫৪:৪১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬