ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

বিদেশি হস্তক্ষেপ হলে ‘পুরো অঞ্চল জ্বলবে’, হুঁশিয়ারি ইরানের

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:১৬:২২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ২৫৩ বার পড়া হয়েছে

তেহরানে সোমবার (১২ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে বিশাল সরকারপন্থি সমাবেশ। এই সমাবেশে বিক্ষোভকারীদের মধ্যে উপস্থিত ছিলেন ইরানের সংসদ স্পিকারও। সেখান থেকেই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মোহাম্মদ বাঘের গালিবাফ।

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। প্রতিবেদন মতে, ইরানের ওপর কোনো ধরনের হামলা হলে তার কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়ে বাঘের গালিবাফ বলেন, ‘(বিদেশি হস্তক্ষেপ হলে) ওরা পুরো অঞ্চলকে আগুনে জ্বলতে দেখবে।’

এই বক্তব্যের মাধ্যমে ইরানের সংসদ স্পিকার আবারও বিদেশি হস্তক্ষেপের আশঙ্কা এবং তার জবাবে ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে কঠোর বার্তা দিলেন। 
এর আগে সংসদ স্পিকারসহ দেশটির অন্যান্য শীর্ষ কর্মকর্তারাও একই ধরনের সতর্কবার্তা দিয়েছেন।
 
এদিকে, এদিন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে রাজধানী তেহরানে বিপুলসংখ্যক বিক্ষোভকারীর (সরকারপন্থি) জমায়েত দেখা যায়। সেখানে বিক্ষোভকারীরা ‘যুক্তরাষ্ট্রের মৃত্যু হোক’, ‘ইসরাইলের মৃত্যু হোক’ এবং ‘আল্লাহর শত্রুদের মৃত্যু হোক’-সহ নানা স্লোগান দেন।
 
সরাসরি সম্প্রচারে, সেমনান প্রদেশের শাহরুদ শহরে নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের জানাজা ও শোকানুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণও দেখা যায়।
 
একই সঙ্গে কেরমান, জাহেদান ও বিরজান্দসহ বিভিন্ন শহরে ‘সাম্প্রতিক সন্ত্রাসী ঘটনার নিন্দা’ জানিয়ে সরকারপন্থি বিক্ষোভ অনুষ্ঠিত হয়। 
 
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমগুলো এসব সমাবেশকে ‘আমেরিকান-জায়নিস্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইরানি জনগণের অভ্যুত্থান’ হিসেবে বর্ণনা করেছে।
আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদেশি হস্তক্ষেপ হলে ‘পুরো অঞ্চল জ্বলবে’, হুঁশিয়ারি ইরানের

আপডেট সময় : ১১:১৬:২২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬