ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নোবেল পুরস্কার ঘোষণার পর তা বাতিল, হস্তান্তর কিংবা ভাগাভাগি সম্ভব নয়

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৫১:০০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ২৪০ বার পড়া হয়েছে

নোবেল পুরস্কার ঘোষণার পর তা বাতিল, হস্তান্তর কিংবা ভাগাভাগি সম্ভব নয় বলে জানিয়েছে নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট। 

মার্কিন সংবাদ মাধ্যম- ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্টের সাথে নিজের নোবেল শান্তি পুরস্কার ভাগাভাগি করার ইচ্ছা প্রকাশ করেছিলেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। মূলত এরপরেই তার এই মন্তব্যের জবাবে একটি স্পষ্ট বিবৃতি দিয়েছে নোবেল সংস্থা।

যেখানে জানানো হয়, পুরস্কার প্রদানের ক্ষেত্রে সংগঠনের সিদ্ধান্তই হবে চূড়ান্ত এবং স্থায়ী। যা অপরিবর্তনীয়। এমনকি কোনোভাবেই নেই আপিলেরও সুযোগ। এক্ষেত্রে, পুরস্কারপ্রাপ্তদের কর্মকাণ্ড নিয়েও কোনো রকম মন্তব্য করতে পারেনা সংশ্লিষ্ট নোবেল কমিটি।

এদিকে, আগামী সপ্তাহে ওয়াশিংটনে মাচাদোর সাথে হতে চলা বৈঠকে তিনি প্রস্তাব করলে তার পুরস্কারটি গ্রহণ করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে চায় ভেনেজুয়েলা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

নোবেল পুরস্কার ঘোষণার পর তা বাতিল, হস্তান্তর কিংবা ভাগাভাগি সম্ভব নয়

আপডেট সময় : ০৫:৫১:০০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬