ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কনসার্টে হাদী, আবরারসহ সব হত্যার বিচার দাবি তাসরিফ খানের

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ২৪৬ বার পড়া হয়েছে

সুরের মূর্ছনাকে ছাপিয়ে এবার কনসার্টের মঞ্চ থেকে ভেসে এলো বিচারের দাবি। দেশের জনপ্রিয় ব্যান্ড ‘কুঁড়েঘর’-এর ভোকাল তাসরিফ খান কনসার্টে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী এবং বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদসহ সব রাজনৈতিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেছেন। 

বুধবার (৭ জানুয়ারি) রাতে সোশ্যাল মিডিয়ায় কনসার্টের একটি ছবি শেয়ার করেছেন তাসরিফ। যেখানে দেখা যায়, কনসার্টে ওসমান হাদীর ছবি সম্বলিত একটি প্ল্যাকার্ড তুলে ধরেছেন তিনি। তাঁর সতীর্থরা তুলে ধরেছেন, ‘উই আর হাদী’ ও ‘জাস্টিস ফর হাদী’ লেখা প্ল্যাকার্ড।

ইনসাফ বা ন্যায়বিচার পেতে আর কত দেরি হবে— অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশে এমন প্রশ্ন তুলে তাসরিফ তার পোস্টের ক্যাপশনে লিখেছেন, “আমরা ‘কুঁড়েঘর’ ব্যান্ড আমাদের প্রতিটা কনসার্টে, আড্ডায় এবং অলি-গলিতে আমাদের ভাইয়ের হত্যার বিচারের দাবিতে চারদিক ছেয়ে ফেলব ইনশাল্লাহ।”

তাসরিফ হুঁশিয়ারি উচ্চারণ করে লেখেন, ‘যেকোনো ধরনের নাটক করে এই হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলে সেটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি বিরাট বড় ভুল হবে। ওসমান হাদী এবং আবরারসহ প্রতিটা হত্যার আসামিদের বিচার দ্রুত কার্যকর করতে হবে।’

সবশেষে তিনি মনে করিয়ে দেন যে, ‘বিচার পাওয়া কোনো দয়া না বরং এটা আমাদের অধিকার।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

কনসার্টে হাদী, আবরারসহ সব হত্যার বিচার দাবি তাসরিফ খানের

আপডেট সময় : ০২:৩৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬