ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

তাইওয়ানে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিখোঁজ

তাইওয়ানের পূর্ব উপকূলে নিয়মিত প্রশিক্ষণ মিশনের সময় মার্কিন নির্মিত একটি চতুর্থ প্রজন্মের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। 

বিমানটির পাইলট নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে। খবর আনাদোলুর।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিমানটি বিধ্বস্তের পরই শুরু করা হয় উদ্ধার অভিযান। সেন্ট্রাল নিউজ এজেন্সি অনুযায়ী, তাইওয়ানের বহরের এফ-১৬ যুদ্ধবিমানটি বিধ্বস্তের পর পাইলটের খোঁজে অনুসন্ধান চালানো হয়।

দেশটির বিমান বাহিনী জানিয়েছে, এফ-১৬ যুদ্ধবিমানটি একটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে ছিল এবং ক্যাপ্টেন সিন নামের পাইলট হুয়ালিয়েন কাউন্টিতে যুদ্ধবিমানটি আছড়ে পরার আগে নিরাপদে বেরিয়ে এসেছেন বলে ধারণা করা হচ্ছে।

মন্ত্রিসভার মুখপাত্র মিশেল লি এক বিবৃতিতে বলেছেন, প্রধানমন্ত্রী চো জং-তাই তাইওয়ানের উপকূলরক্ষী এবং কাছাকাছি মাছ ধরার জাহাজগুলোকে অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করার আহ্বান জানিয়েছেন।

তাইওয়ানের সঙ্গে চীনের বৈরিতার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে রয়েছে তাদের ঘনিষ্ঠ মিত্রতা। সম্প্রতি ৬৬টি মার্কিন ইফ-১৬ভি অর্ডার করেছে যা তাইওয়ানের পুরোনো এফ-১৬ এ/বি জেটের আপগ্রেড সংস্করণ।

২০২৩ সালে ১৪১টি পুরোনো এফ-১৬এসকে, ভি স্ট্যান্ডার্ডে আপগ্রেড করার কাজ শুরু হয়। বিমানগুলো ২০২৬ সালে সরবরাহ করার কথা ছিল কিন্তু তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী ওয়েলিংটন কু সম্প্রতি বলেছেন যে এটি বেশ চ্যালেঞ্জিং।

তাইওয়ানের সামরিক বাহিনী চীনের চাপের মধ্যে রয়েছে। চীন বরাবরই দাবি করে আসছে দ্বীপটি তার ভূখণ্ডের অংশ এবং এটিকে সংযুক্ত করার জন্য শক্তি প্রয়োগের হুমকিও দিয়েছে বেইজিং।

এরই অংশ হিসেবে চীন সাম্প্রতিক বছরগুলোতে দ্বীপের চারপাশে যুদ্ধবিমান এবং যুদ্ধজাহাজের উপস্থিতি বাড়িয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

তাইওয়ানে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিখোঁজ

আপডেট সময় : ০৮:৪২:২৪ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬