ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু, প্রত্যক্ষদর্শীরা বলছেন আত্মহত্যা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩৯:২২ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ২৪৭ বার পড়া হয়েছে

রাজধানীর মগবাজারে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বয়োবৃদ্ধ এক ব্যক্তির। বুধবার (৭ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে ওয়্যারলেস রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ওই বৃদ্ধের নাম-ঠিকানা জানা যায়নি।

এদিকে উপস্থিত জনতা হাতিরঝিল থানায় ফোন করে ঘটনাটি জানিয়েছে। তারা মরদেহটি রেললাইন থেকে তুলে পাশে রেখে দিয়েছে। মরদেহ দেখতে ভিড় জমাচ্ছেন পথচারীরা।

রেল ক্রসিংয়ের ক্ষুদ্র দোকানি প্রত্যক্ষদর্শী মো. শহিদুল বলেন, ‘লোকটা সম্ভবত আত্মহত্যা করতে পারেন। কারণ, ঘটনার কিছুক্ষণ আগে আরেকটি ট্রেন যাওয়ার সময় তিনি রেললাইনের উপর এসে দাঁড়ান। তখন একজন পথচারী বিষয়টি লক্ষ্য করে তাকে দ্রুত সরিয়ে দেন।’

শহিদুল আরও বলেন, ‘পরের ট্রেনটি আসার সাথে সাথে বয়োবৃদ্ধ লোকটি সেটির একেবারে কাছে গিয়ে দাঁড়িয়ে পড়েন। সাথে সাথে তিনি ট্রেনের ধাক্কায় লুটিয়ে পড়েন। তার এক পা ট্রেনের নিচে চলে যায়। তিনি ঘটনাস্থলেই মারা যান।’

সরেজমিনে মরদেহটি দেখে মনে হয়েছে, বয়োবৃদ্ধ লোকটি কোনো অভিজাত পরিবারের সদস্য। তিনি চেক শার্ট কালো প্যান্টের সঙ্গে ইন করে পরা। গায়ে কোর্ট, পায়ে কালো রঙের দামি জুতা। চেহারা ফর্সা, ক্লিন সেভ চেহারা।

দুর্ঘটনার খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে বলে জানা গেছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু, প্রত্যক্ষদর্শীরা বলছেন আত্মহত্যা

আপডেট সময় : ০১:৩৯:২২ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬