ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‎কেরানীগঞ্জে দোকানে অভিযান চালিয়ে ম্যাগজিনসহ পিস্তল উদ্ধার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৫৫:১৯ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ২৩৪ বার পড়া হয়েছে

‎ঢাকার কেরানীগঞ্জ এলাকার একটি দোকানে অভিযান চালিয়ে পিস্তল ও ধারালো অস্ত্র সুইস গিয়ার উদ্ধার করেছে সেনাবাহিনী।

‎মঙ্গলবার (৬ জানুয়ারী) রাত ৮টায় কেরানীগঞ্জের ভাংনা এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

‎আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, কেরানীগঞ্জ এলাকার একটি সন্ত্রাসী গ্রুপের মূলহোতা শাহীনকে গ্রেফতার করার জন্য তার দোকানে অভিযান চালানো হয়। এ সময় সে পালিয়ে গেলে তার দোকান তল্লাশি করে একটি পিস্তল, ম্যাগজিন ও সুইস গিয়ার উদ্ধার করা হয়।

‎সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক বিগ্রেডের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একটি সন্ত্রাসী বাহিনীর মূলহোতাকে গ্রেফতার করে অভিযান চালানো হয়। ওই সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে শাহিন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে তার দোকানে তল্লাশি চালিয়ে একটি অটো পিস্তল ও একটি সুইস গিয়ার উদ্ধার করা হয়।

‎উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কেরানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

‎এছাড়াও, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের বিপক্ষে ‘লজ্জার রেকর্ড’ থেকে বাংলাদেশের মুক্তি

‎কেরানীগঞ্জে দোকানে অভিযান চালিয়ে ম্যাগজিনসহ পিস্তল উদ্ধার

আপডেট সময় : ১২:৫৫:১৯ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬