ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

স্যাটেলাইটের ব্যবহার বাড়ালে জবাবদিহিতা নিশ্চিত হবে: তথ্য উপদেষ্টা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৪৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ২৪২ বার পড়া হয়েছে

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানিসম্পদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সুশাসন, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও দুর্যোগ মোকাবিলায় স্যাটেলাইটের ব্যবহার বাড়াতে হবে। স্যাটেলাইটের ব্যবহারে প্রকৃত সুফল পাওয়া গেলে জবাবদিহিতা নিশ্চিত হবে এবং দুর্নীতি ও অপরাধ কমবে।

রাজধানীর সোনারগাঁও হোটেলে মঙ্গলবার (৬ জানুয়ারি) বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) আয়োজিত ‘বিজনেস স্ট্র্যাটেজিক ডায়ালগ’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্যাটেলাইটের বহুমাত্রিক ব্যবহার সময়ের দাবি উল্লেখ করে উপদেষ্টা বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তা, ‎সক্ষমতা বৃদ্ধি, পানি ও নগর পরিকল্পনার জন্য স্যাটেলাইট অপরিহার্য। বিএসসিএল-এর সক্ষমতা বাড়ানো প্রয়োজন। মন্ত্রণালয় সমূহের মধ্যে সমন্বয় বৃদ্ধির আহ্বানও জানান তিনি।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান স্বাগত বক্তব্য দেন।

ডায়ালগে বিশেষ অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

আরও বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. জাবের এবং কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মো. এমদাদ উল্ল্যাহ মিয়ান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. ইমাদুর রহমান।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্যাটেলাইটের ব্যবহার বাড়ালে জবাবদিহিতা নিশ্চিত হবে: তথ্য উপদেষ্টা

আপডেট সময় : ১০:৪৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬