ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ ৪ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৩৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ২৩৭ বার পড়া হয়েছে

রাজধানীর পল্লবী এলাকা থেকে দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র এবং মাদকসহ চারজন সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৪।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৪ এর একটি চৌকস দল রাজধানীর পল্লবী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ চারজন কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য সম্পর্কে বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

এ বিষয়ে পরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে বিস্তারিত তুলে ধরবেন র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন কবির।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের বিপক্ষে ‘লজ্জার রেকর্ড’ থেকে বাংলাদেশের মুক্তি

রাজধানীতে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ ৪ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ০৪:৩৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬