ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিএল থেকে মুস্তাফিজকে ওপর মহল বাদ দিয়েছে, বিসিসিআই জানতই না!

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ২৩৯ বার পড়া হয়েছে

আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) এই নির্দেশ দেওয়ার আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) কোনো সাধারণ সভা করেনি।

এমনকি বোর্ডের সব সদস্য বা আইপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গেও এ নিয়ে আলোচনা করা হয়নি। ভারতীয় গণমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বোর্ডের একদম ‘শীর্ষ মহল’ থেকে।

প্রতিবেদনে বলা হয়, মুস্তাফিজকে বাদ দেওয়ার বিষয়টি অনেক বোর্ড কর্তাই জানতেন না। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘আমরা নিজেরাও গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জেনেছি। এ নিয়ে কোনো আলোচনা হয়নি। আমাদের কোনো মতামতও নেওয়া হয়নি।’

সম্প্রতি বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলার অভিযোগ তুলে ভারতে জনরোষ তৈরি হয়। এর জেরে কেকেআর ও শাহরুখ খানের ওপর চাপ বাড়ছিল। শেষ পর্যন্ত গত ৩ জানুয়ারি বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদমাধ্যমকে জানান, ‘সাম্প্রতিক পরিস্থিতির’ কারণে মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অথচ নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে কিনেছিল কেকেআর।

এদিকে মুস্তাফিজকে বাদ দেওয়ার জেরে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে ফাটল ধরেছে। ইতোমধ্যেই নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপের দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ভেন্যু বদলানোর দাবি জানিয়ে আইসিসির কাছে চিঠিও দিয়েছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

আইপিএল নিয়েও কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার অনির্দিষ্টকালের জন্য দেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে লিখেছেন, ‘আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেব না। গোলামির দিন শেষ।’

পরিস্থিতি এতটাই ঘোলাটে যে, ২০২৬ সালের সেপ্টেম্বরে ভারতের নির্ধারিত বাংলাদেশ সফরও এখন অনিশ্চয়তার মুখে। বিসিসিআই জানিয়েছে, সরকারের সবুজ সংকেত ছাড়া এই সিরিজ নিয়ে তারা এগোবে না।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

আইপিএল থেকে মুস্তাফিজকে ওপর মহল বাদ দিয়েছে, বিসিসিআই জানতই না!

আপডেট সময় : ০১:৪৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬