ইমামদের ঐক্যবদ্ধ করার জন্য ঢাকা ওলামা ঐক্য পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৩ অক্টোবর) এশার নামাজের পর রাজধানীর চকবাজার শাহী জামে মসজিদে ইমাম সমাজ বাংলাদেশের মহাসচিব মুফতি মিনহাজ উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া মহাপরিচালক মুফতি ওবায়দুর রহমান খাঁন নদভী ও বিভিন্ন মসজিদ মাদ্রসার ইমাম ও আলেমগণ।
এসময় বক্তারা বলেন, ঐক্যবদ্ধ সবক্ষেত্রেই দরকার। এদেশে ইসলামের দাওয়াত দিতে হলে আলেম ওলামাদের ঐক্য আবশ্যক। পিঁপড়ার ঐক্যবদ্ধতার কারণে হাতিও তাদেরকে ভয় পায়। আমরা ১৬ বছর ধরে জালিমের অত্যাচার সহ্য করে আসছি। আর কোন জালিমের হাতে পড়তে চাইনা। বাংলাদেশ ইসলামের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, এদেশে মুসলমান নির্যাতিত হয় কারণ আমাদের মধ্যে ঐক্যবদ্ধতা নেই। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে যেন আমাদের দ্বীনের ওপর ও আমাদের নবীর ওপর কোন শকুনের নজর না পড়ে, আমরা যদি একা একা চলি তাহলে বার বার নির্যাতিত হতেই থাকবো।
বক্তারা আরও বলেন, ঐক্য আমাদের আল্লাহর জন্য হতে হবে, তাহলে তা টিকে থাকবে। পদ পদবীর লোভ আমাদের ঐক্য নষ্ট করে দিতে পারে, তাই পদের লোভ করা যাবেনা। শুরাহ ভিত্তিতে আমাদের দায়িত্ব পালন করতে হবে।
আমাদের উদ্যেশ্য হলো, আমাদের অনেক সংগঠন আছে। সব সংগঠন তাদের জায়গায় ঠিক থাকবে। যখন দেশ ও জাতীর ওপর কোন বালা মসিবত পাহাড় অথবা বড় পাথর চেপে বসবে তখন আমাদের সকল সংগঠন ঢাকা ওলামা ঐক্য পরিষদের ব্যানারে ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করবো।
চেতনায়২৪ ডেস্ক : 





































