ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

আইপিএলে মুস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে এক হাত নিলেন বিজেপি নেতা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:২৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ২৫৮ বার পড়া হয়েছে

সম্প্রতি খেলোয়াড় নিলামের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের ইন্ডিয়া প্রিমিয়ার লিগের যাত্রা শুরু হয়েছে। এবারের আসরে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ১২ কোটি ৪০ লাখ টাকায় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলে ভিড়িয়েছেন শাহরুখ খান। তবে, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক টানাপোড়েন মধ্যে মুস্তাফিজকে নিজের দলে নেওয়ায় শাহরুখে দেশদ্রোহী বলে তোপ দেগেছেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম। 

বিজেপি নেতা সোমের বলেন, ‘মুস্তাফিজুর রহমানের মতো খেলোয়াড় যদি ভারতে খেলতে আসেন তাহলে বিমানবন্দরের বাইরে পা রাখতে পারবেন না। আমি প্রতিজ্ঞা করে বলছি। এই কথাটা শাহরুখ খানের মতো গাদ্দারদের বুঝে নেওয়া উচিত। উনি দেশদ্রোহিতা করছেন। অথচ, এই দেশের মানুষের জন্যই আজ উনি ওই জায়গায় পৌঁছেছেন।’

বলিউডের বাদশাকে উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনি (শাহরুখ খান) ভারত থেকে অর্থ উপার্জন করেন। আর ওই অর্থ দিয়ে আপনি দেশদ্রোহিতা করেন। কখনও পাকিস্তানকে চাঁদা দেওয়ার কথা বলেন। কখনও আবার মুস্তাফিজুরের মতো খেলোয়াড়দের কেনার কথা বলছেন। ভারতে এ সব আর চলবে না। এই দেশে দেশদ্রোহীদের কোনো জায়গা নেই।’

বিজেপি নেতা সোমের আগে দেবকীনন্দন ঠাকুর নামের এক সাধু মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলে নেওয়ায় শাহরুখকে আক্রমণ করেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইপিএলে মুস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে এক হাত নিলেন বিজেপি নেতা

আপডেট সময় : ০১:২৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬