ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন বছরে যে বার্তা দিলেন জামায়াতের আমির

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৪৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ২৪৫ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আরেকটি বছরের সূচনা হতে যাচ্ছে। এ বছরটি প্রিয় দেশবাসী এবং বিশ্ববাসীর জন্য সামগ্রিকভাবে মহান রবের কল্যাণের বাহন হোক। মহান আল্লাহ্‌ রাব্বুল আলামীনের দরবারে বিগলিত চিত্তে সেই দো’য়াই করি।

ইংরেজি নতুন বর্ষ ২০২৬ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় এ কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, নতুন বছরকে স্বাগত জানানোর মুহূর্তে আমাদের সামান্য সচেতনতা অনেক বড় উপকার বয়ে আনতে পারে। আতশবাজির উচ্চ শব্দে পাখি ও পোষা প্রাণীরা ভীত ও ক্ষতিগ্রস্ত হয়। একই সঙ্গে এই শব্দ বয়স্ক মানুষ, অসুস্থ রোগী ও শিশুদের জন্য অস্বস্তি ও স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। ফানুস ব্যবহারে অগ্নিকাণ্ডের আশঙ্কাও থাকে।

তিনি বলেন, আসুন, পূর্ণ সচেতনতা ও সুস্থতা বজায় রেখে মানুষ ও প্রাণীর নিরাপত্তা, পরিবেশের ভারসাম্য এবং সামাজিক দায়িত্ববোধকে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যকর, শান্ত ও দায়িত্বশীলভাবে নতুন বছরকে বরণ করি।

নতুন বছরে সবার সুস্থ, নিরাপদ ও কল্যাণময় জীবন কামনা করেন ডা. শফিকুর রহমান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

নতুন বছরে যে বার্তা দিলেন জামায়াতের আমির

আপডেট সময় : ১১:৪৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬