ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নববর্ষ উদযাপনে আতশবাজি ও পটকা ফোটানো পরিহারের আহ্বান সরকারের

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৫৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

কয়েক ঘণ্টার অপেক্ষা। আসছে ইংরেজি নতুন একটি বছর। এই নববর্ষ উদযাপনে আতশবাজি, লণ্ঠন ও পটকা ফোটানো পরিহার করতে সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় এ বিষয়ে অনুরোধ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মন্ত্রণালয় থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, ‘ইংরেজি নববর্ষ উপলক্ষে আতশবাজি, ফানুস ওড়ানো এবং পটকা ফোটানোর ফলে বায়ুদূষণ, শব্দদূষণ, অগ্নিকাণ্ড ও পাখির মৃত্যু ঘটায়। পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় এটি পরিহার করি।’

প্রসঙ্গত, আজ (বুধবার) দিন পেরিয়ে রাত ১২টা বাজলেই শুরু হবে নতুন বছর ২০২৬ সাল। নতুন এই বর্ষকে উপযাপনে প্রস্তুত গোটা বিশ্ব।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

নববর্ষ উদযাপনে আতশবাজি ও পটকা ফোটানো পরিহারের আহ্বান সরকারের

আপডেট সময় : ১১:৫৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫