ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে এক পাইলট নিহত

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আকাশে উড্ডয়নের সময় দুটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে একটির পাইলট নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (২৮ ডিসেম্বর) এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানায়, স্থানীয় সময় রোববার (২৮ ডিসেম্বর) বেলা ১১টা ২৫ মিনিটে হামোন্টন মিউনিসিপ্যাল এয়ারপোর্টের আকাশসীমায় হেলিকপ্টার দুটি সংঘর্ষে জড়ায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

হামোন্টন পুলিশের প্রধান কেভিন ফ্রিল জানান, দুর্ঘটনার পর একটি হেলিকপ্টার দ্রুত ঘূর্ণায়মান অবস্থায় মাটির দিকে আছড়ে পড়ে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা একটি হেলিকপ্টারে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, আকাশে মুখোমুখি সংঘর্ষে পড়া হেলিকপ্টার দুটি ছিল এন্সট্রম এফ-২৮এ এবং এন্সট্রম ২৮০সি মডেলের।

প্রতিটি হেলিকপ্টারে কেবল একজন করেই আরোহী অর্থাৎ পাইলট ছিলেন। সংঘর্ষের পর এক পাইলট ঘটনাস্থলেই মারা যান, আর অপরজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ প্রধান কেভিন ফ্রিল জানিয়েছেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে তদন্ত শুরু করবে।

প্রায় ১৫ হাজার জনসংখ্যার শহর হামোন্টন নিউ জার্সির আটলান্টিক কাউন্টিতে অবস্থিত। এটি ফিলাডেলফিয়া শহর থেকে প্রায় ৩৫ মাইল দক্ষিণ-পূর্বে। কৃষিভিত্তিক ঐতিহ্যের জন্য পরিচিত এই শহরের কাছেই রয়েছে বিশাল বনাঞ্চল পাইনের ব্যারেন্স।

গত জানুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে একটি সামরিক হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষে ৬৭ জন নিহত হয়। এফএএ’র তথ্যানুযায়ী, গত তিন বছরে যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার দুর্ঘটনার হার কমেছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে এক পাইলট নিহত

আপডেট সময় : ০৭:১৪:১১ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫