ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক নেতা মনসুর হত্যার বিচার দাবিতে শিবিরের বিক্ষোভ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:১৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

সংগঠনের সাবেক নেতা মনসুর আহমেদ হত্যার বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগে এ কর্মসূচি পালিত হয়েছে।

শাহবাগে জাতীয় জাদুঘরের গেটের সামনের সড়কে ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মনসুরের স্মরণে বিভিন্ন স্লোগান ও বক্তব্য দেওয়া হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শহীদ মনসুরের শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা মনসুরের আত্মত্যাগের কথা স্মরণ করে তার হত্যার বিচার দাবি করেন।

সমাবেশ চলাকালে শাহবাগ এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

মনসুর আহমেদের বাড়ি চাঁদপুরে। তিনি জেলার সদর উপজেলার নুরুল্লাপুরের মৃত আবদুর রাজ্জাকের ছেলে।

২০১৩ সালের ২৯ ডিসেম্বর রাজধানীর মালিবাগে আঠারো দলীয় জোটের আহ্বানে সাড়া দিয়ে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ গণতন্ত্রের অভিযাত্রা আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে মারা যান তিনি।

মনসুর আহমেদ ছাত্রশিবিরের ঢাকা মহানগরী উত্তর শাখার বিমানবন্দর থানার ৩নং ওয়ার্ড সভাপতি ছিলেন। আইন বিষয়ে পড়াশোনা করতেন সিটি ইউনিভার্সিটিতে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

সাবেক নেতা মনসুর হত্যার বিচার দাবিতে শিবিরের বিক্ষোভ

আপডেট সময় : ০৪:১৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫