ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টা সঙ্গে বৈঠকে বিএনপির তিন নেতা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:০১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
  • ২৯৫ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির তিন নেতা। বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সেখানে আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।

আজ বুধবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ বৈঠক হয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়।

রাষ্ট্রপতির অপসারণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, দেশে যাতে নতুন করে সাংবিধানিক সংকট না সৃষ্টি হয় সে জন্য তারা খেয়াল রাখতে বলেছেন।

তিনি বলেন, পতিতি স্বৈরাচারের দোসররা যদি দেশে আবার নতুন করে সংবিধানিক ও রাজনৈতিক সংকট তৈরির পাঁয়তারা করে তাহলে অন্তর্বর্তী সরকারের সঙ্গে মিলে তা প্রতিহত করা হবে।

বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবেই বিএনপির সঙ্গে বৈঠক হয়েছে। রাষ্ট্রপতির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের বিপক্ষে ‘লজ্জার রেকর্ড’ থেকে বাংলাদেশের মুক্তি

প্রধান উপদেষ্টা সঙ্গে বৈঠকে বিএনপির তিন নেতা

আপডেট সময় : ০৭:০১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪