ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্ত দিয়ে ঢুকছে অস্ত্র, স্বীকার করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:১২:১৪ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশের অস্ত্র বাংলাদেশে ঢুকছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে রাজধানীর পিলখানায় বিজিবির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা স্বীকার করেন।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুই চারটা অস্ত্র যে ঢুকছে না তা না এবং এগুলি কিন্তু ধরা হচ্ছে। ডেইলি দেখবেন যে ধরা হচ্ছে। একটা দুইটা করে কিন্তু একদিন পাঁচটি বিদেশি পিস্তল ধরা হয়েছে।

জাতীয় নির্বাচনে ৩৫ হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিচ্ছে। বিজিবিও জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি তারা নিচ্ছে।

বিস্তারিত আসছে…

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের বিপক্ষে ‘লজ্জার রেকর্ড’ থেকে বাংলাদেশের মুক্তি

সীমান্ত দিয়ে ঢুকছে অস্ত্র, স্বীকার করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ১২:১২:১৪ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫