ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে ঢাকা-১৭ ছেড়ে ভোলায় গেলেন পার্থ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪১:৩২ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করছেন। আসন সমঝোতার অংশ হিসেবে এই আসন থেকে নির্বাচন করতে আগ্রহী ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি তার নিজের আসন ভোলা-১ থেকে নির্বাচন করতে যাচ্ছেন।  এই আসনে পার্থর পক্ষে মনোনয়ন ফরম জমাও দিয়েছেন দলীয় নেতাকর্মীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশে ফেরার পর শনিবার ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার আবেদন করেছেন তারেক রহমান। এর মধ্যে বিএনপির জ্যেষ্ঠ নেতারা তাকে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করার জন্য অনুরোধ করেছেন। বিষয়টি জানার পর তারেক রহমানকে সম্মান জানিয়ে ভোলা-১ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন আন্দালিব রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ঢাকা-১৭ আসন থেকে ভোট প্রস্তুতি নিচ্ছিলেন। যদিও বিএনপির জোট শরিক হিসেবে এখন পর্যন্ত তাকে কোনো আসন ছেড়ে দেওয়া হয়নি। সবশেষ ২০০৮ সালের নির্বাচনে তৎকালীন চার দলীয় জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন পার্থ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

যে কারণে ঢাকা-১৭ ছেড়ে ভোলায় গেলেন পার্থ

আপডেট সময় : ০৬:৪১:৩২ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫