ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হামাসের জন্য টাকা জোগাড়ের অভিযোগে ইতালিতে ৯ জন গ্রেপ্তার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১৯:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে
ইতালীয় কর্তৃপক্ষ বলছে, মানবিক সহায়তার নামে তোলা অর্থের বড় অংশ সরাসরি হামাসের কাছে পাঠানো হয়েছিল। এই অভিযানে ৮ মিলিয়ন ইউরোর বেশি সম্পত্তি জব্দ করা হয়েছে।
ফিলিস্তিনের গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের জন্য কয়েক কোটি টাকা জোগাড়ের অভিযোগে ইতালিতে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এ খবর।

ইতালির সন্ত্রাসবিরোধী পুলিশ অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানায়, গত দুই বছরের বেশি সময় ধরে প্রায় ৭ মিলিয়ন ইউরো সংগ্রহ করা হয়।

তদন্তে উঠে এসেছে, সংগৃহীত অর্থের প্রায় ৭১ শতাংশের বেশি হামাসের কাছে পৌঁছেছে। যা হামাসের সামরিক কার্যক্রম, আত্মঘাতী হামলাকারীদের পরিবার এবং সন্ত্রাসের অভিযোগে কারাবন্দিদের পরিবারকে সহায়তায় ব্যবহৃত হয়েছে বলে জানায় পুলিশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

হামাসের জন্য টাকা জোগাড়ের অভিযোগে ইতালিতে ৯ জন গ্রেপ্তার

আপডেট সময় : ০২:১৯:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫