ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

পূর্বাচলের সমাবেশে ক্ষতিগ্রস্ত স্থানে বৃক্ষ রোপণ বিএনপির

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৪৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) বিমানবন্দর সড়ক ও এর সংলগ্ন এলাকায় সমাবেশের কারণে ক্ষতিগ্রস্ত স্থানে বৃক্ষ রোপণ এবং ব্যানার ফেস্টুন সরিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। 

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে নেতৃবৃন্দ নিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। এ সময় তিনি বলেন, কোনো প্রোপাগাণ্ডায় বিএনপিকে রুখে দেওয়া যাবে না। সব ভালো কার্যক্রমের সঙ্গে  তারা আছেন। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ভোটের মাঠে জনগণই জবাব দেবে বলেও মন্তব্য করেন আমিনুল হক।

দীর্ঘ প্রায় ১৭ বছরের নির্বাচিত জীবন কাটিয়ে যুক্তরাজ্য থেকে গত ২৫ ডিসেম্বর বিকেলে দেশে ফিরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেদিন ঢাকার পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে (৩০০ ফুট সড়ক) তারেক রহমানকে স্বাগত জানাতে গণসংবর্ধনার আয়োজন করে বিএনপি। ওই সড়কে নির্মিত মঞ্চে দাঁড়িয়ে প্রায় ১৬ মিনিট বক্তব্য দেন তিনি।

সেদিন বিএনপির এই শীর্ষ নেতাকে স্বাগত জানাতে সারা দেশ থেকে লাখ লাখ নেতাকর্মী ওই সড়কে জড়ো হন। এতে সেখানকার কিছু জায়গায় লাগানো গাছ ক্ষতিগ্রস্ত হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির কর্মসূচি ঘিরে সমালোচনাও তৈরি হয়।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পূর্বাচলের সমাবেশে ক্ষতিগ্রস্ত স্থানে বৃক্ষ রোপণ বিএনপির

আপডেট সময় : ০৪:৪৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫