ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাবার সঙ্গে একইদিনে ভোটার হচ্ছেন জাইমা রহমানও

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:১১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানও আজ ভোটার নিবন্ধন সম্পন্ন করবেন। এরপর তারা এনআইডি পাবেন। এতে বাবার সঙ্গে একই দিনে ভোটার হচ্ছেন জাইমা রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুর কবীর এই তথ্য জানান। তিনি বলেন, তারেক রহমানের সঙ্গে তার মেয়ে জাইমা রহমানও আজ ভোটার নিবন্ধন সম্পন্ন করবেন।

এর আগে সাংবাদিকদের তিনি জানান, আমরা যতটুকু জানিয়েছে উনি অনলাইনে ফরম পূরণ করেছেন। এখন আমাদের কাছে এসে কেবল আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশ দিয়ে নিবন্ধন সম্পন্ন করবেন। এরপর সফটওয়্যার স্বযংক্রিয়ভাবে তার তথ্য সার্ভারে সার্চ করে দেখবে যে সেটা কারো সঙ্গে ম্যাচ করে কিনা। ম্যাচ না করলে ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি নম্বর জেনারেট হবে। এটা আমাদের কারো হাতে নেই। এক্ষেত্রে আমাদের কাছ থেকেও এনআইডি বা স্মার্টকার্ড নিতে পারবেন। আবার তার মোবাইলে মেসেজ যাবে, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

বাবার সঙ্গে একইদিনে ভোটার হচ্ছেন জাইমা রহমানও

আপডেট সময় : ১২:১১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫