ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

‘লিংকরোড টু কুড়িল সড়ক বন্ধ একটু হাঁটলে কি এমন কষ্ট হবে!’

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

বিএনপির কর্মসূচিতে শরীয়তপুর থেকে এসেছেন জামিল রহমান। তাদের বহনকারী গাড়িটি বাড্ডা লিংক রোডে এসে থেমে গেছে। অগত্যা সেখান থেকে হেঁটে আসছেন তিনি। গন্তব্য পূর্বাচল। তিনি বলছিলেন, ‘নেতাকে ১৭ বছর পর দেখব। একটু হাঁটলে কি এমন কষ্ট হবে!’

শুধু জামিল রহমান নয়, শত শত মানুষ বাড্ডা লিংক রোড থেকে কুড়িল পর্যন্ত হেঁটে আসছেন। তবে কারো মাঝে নেই কোনো ক্লান্তি। সবার মাথায় ও কপালে জাতীয়তাবাদী দল বিএনপি লেখা ফিতা ও  হাতে দলীয় পতাকা।

১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া। ঢাকার পূর্বাচল এলাকায় তাকে সংবর্ধনা দেওয়া হবে। সেই জনসমাবেশে যোগ দিতে শত শত মানুষ যাচ্ছেন। সমাবেশে যোগ দিতে আশা অধিকাংশ লোকজন ঢাকার বাইরে থেকে এসেছেন।

খোঁজ নিয়ে জানা গেল, বাড্ডা লিংক রোড থেকে কুড়িল আসার পথ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে যানবাহন থেকে লোকজন হেঁটে আসছে কুড়িলের পথে।

কথা হলো মাদারীপুর থেকে আসা রমজান আলী সঙ্গে। তিনি জানান, তারা সকাল ৮টায় নতুনবাজারে এসেছেন। সেখানে গাড়ি পার্কিং করতে পারেননি। তাদের বহনকারী গাড়ি রাখা হয়েছে নর্দ্দা এলাকায়।

তিনি বলেন, মাদারীপুরের প্রতিটি উপজেলা থেকে লোকজন এসেছে। তা প্রায় কয়েক হাজার হবে।

এই পরিস্থিতেতে বিপাকে পড়েছেন এই অঞ্চলে যারা জরুরি কাজে বের হয়েছেন। এরপরও অনেকের মাঝে কোনো ধরনের বিরক্তি লক্ষ করা যায়নি।

নতুন বাজার, নর্দ্দা এবং কুড়িল এলাকায় এই মুহূর্তে শতশত মানুষ দুই রাস্তা দিয়ে চলাচল করছে। ঢাকার বাইরে থেকে আসা সকল যানবাহন রাখা হয়েছে রাস্তার দুই ধারে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘লিংকরোড টু কুড়িল সড়ক বন্ধ একটু হাঁটলে কি এমন কষ্ট হবে!’

আপডেট সময় : ১২:০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫