ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ডিসি-এসপিদের কথা শুনে ‘বুকের জোর বেড়েছে’ সিইসির

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:২৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) বক্তব্য শুনে নিজের ‘বুকের জোর বেড়েছে’ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সংসদ নির্বাচন উপলক্ষে ডিসি-এসপিসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময় সভার প্রথম সেশনের সমাপনী বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

সিইসি বলেন, ‘দুজন ব্যক্তি আমাদের কাছে ভিভিআইপি। আইন থাকলে এখনো ঘোষণা করে দিতাম। একজন রিটার্নিং কর্মকর্তা ও আরেকজন প্রিজাইডিং অফিসার।’

ঢাকা শহরে পোস্টার ছড়িয়ে পড়ার প্রসঙ্গ তুলে নাসির উদ্দিন বলেন, ‘আমরা দেখেছি ঢাকা শহর পোস্টারে ছেয়ে গেছে। কিন্তু আপনাদের তা সরানো দেখছি না। প্রতিটি কাজের পাবলিসিটি করেন। এখন যে পোস্টার সরে গেছে তা কিন্তু আমরা দেখছি না।

‘ইসি এখন অভিযোগ দাখিলের দফতর হয়ে গেছে। মানুষকে জানাতে হবে কোথায় অভিযোগ করবে। অভিযোগ দায়েরের জন্য সেন্টার করতে হবে। আর ওই অভিযোগ সেন্টার থেকে অভিযোগ ম্যাজিস্ট্রেটের কাছে দিতে হবে।’

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বিষয়ে গুরুত্ব দিয়ে সিইসি বলেন, ‘ময়মনসিংহে একজন হিন্দুকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনা আরো ঘটার আশঙ্কা রয়েছে। যাতে এ ধরনের কোনো ঘটনা না ঘটে, সে জন্য ব্যবস্থা নিতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে।’

ডিসি ও এসপিদের উদ্দেশে নাসির উদ্দিন বলেন, ‘আপনাদের কথা শুনে আমার বুকের জোর বেড়েছে। আমার একটি এজেন্ডা আছে-দেশ ও জাতির জন্য কাজ করা। আপনাদের সহযোগিতা পেলে সেটি বাস্তবায়ন সম্ভব হবে। কোনো ধরনের পক্ষপাতমূলক আচরণ করবেন না।’

সভায় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য নির্বাচন কমিশনাররা, ইসি কর্মকর্তারা, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা অংশ নেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিসি-এসপিদের কথা শুনে ‘বুকের জোর বেড়েছে’ সিইসির

আপডেট সময় : ০৪:২৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫