ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

‘কপাল পুড়ল’ রুমিন ফারহানার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুই দফায় ২৭২ আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। অন্যদিকে দলের পক্ষ থেকে প্রার্থী করা হবে এমন প্রত্যাশায় ছিলেন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা। অবশেষে তার আসনে নিজেদের প্রার্থী না দিয়ে আন্দোলনের শরিক জমিয়তে উলামায়ে ইসলামকে ছাড় দিয়েছে বিএনপি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে বিএনপি জানিয়েছে, এই আসনে তারা প্রার্থী দেবেন না। আসন সমঝোতার কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবীব প্রতিদ্বন্দ্বিতা করবেন।
অবশ্য দলীয় মনোনয়ন না পেলেও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসন থেকে নির্বাচন করার কথা জানিয়েছিলেন রুমিন ফারহানা।

সম্প্রতি এলাকায় এক কর্মসূচিতে রুমিন ফারহানা বলেন, ‘আমি যা বলি, আমি তা–ই করি; এইটা ভালো হইলে, ভালোমন্দ হইলে আমার কিছু করার নাই। আপনারা যদি আমার পাশে থাকেন, মার্কা যা–ই হোক, নির্বাচন করব আমি সরাইল–আশুগঞ্জ থেকেই।’

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘কপাল পুড়ল’ রুমিন ফারহানার

আপডেট সময় : ০১:৫১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫