ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ সদর দফতরের ৬ ডিআইজি নতুন দায়িত্বে

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:০০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

পুলিশ সদর দফতরের অ্যাডমিনিস্ট্রেশনসহ ছয়টি ডিআইজি পদে রদবদল করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের স্বাক্ষরিত অফিস আদেশে এই পরিবর্তন কার্যকর হয়।

রদবদলের ফলে লজিস্টিকস বিভাগের ডিআইজি খোন্দকার নজমুল হাসানকে অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে। তাপতুন নাসরীন এখন ডিআইজি হেডকোয়ার্টার্সে, আর আশিক সাঈদকে ডিআইজি ইকুইপমেন্ট অ্যান্ড ট্রান্সপোর্টে বদলি করা হয়েছে। সারোয়ার মুর্শেদ শামীম লজিস্টিকস বিভাগে, আতিকুর রহমান ফিন্যান্সে এবং মোস্তাফিজুর রহমান ডেভেলপমেন্ট বিভাগে দায়িত্ব নেবেন।

পুলিশ সূত্র জানায়, এই রদবদল বর্তমান দায়িত্বে কর্মরত ও সদ্য যোগদান করা ডিআইজিদের কার্যক্ষমতা এবং প্রশাসনিক সমন্বয় বৃদ্ধি করার লক্ষ্যে করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

পুলিশ সদর দফতরের ৬ ডিআইজি নতুন দায়িত্বে

আপডেট সময় : ১১:০০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫