ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

এবার এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৪৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে

এবার প্রকাশ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারের ওপর গুলি করে হামলার ঘটনা ঘটেছে। খুলনার সোনাডাঙ্গার সবুজবাগ এলাকায় তাকে গুলি করা হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হয়। সোমবার (২২ ডিসেম্বর) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু।

পোস্টে তিনি বলেন, ‘এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে।’

খুলনা জেলা এনসিপির নেতাদের সূত্রে জানা গেছে, দুটি মোটরসাইকেলে এসে মোতালেব শিকদারকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, মোতালেব শিকদার স্থানীয় কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সক্রিয় ছিলেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘অভ্যন্তরীণ কোন্দলে এ ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থলের আশপাশে নারী ও মাদককেন্দ্রীক বিভিন্ন অপরাধের প্রবণতা রয়েছে।’

এনসিপি খুলনা জেলার সাবেক সহ-সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি জানান, মোতালেব শিকদারকে আহত অবস্থায় প্রথমে খুলনা মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখানে তার সিটি স্ক্যান করা সম্ভব হয়নি। পরে আরেকটি বেসরকারি হাসপাতালে নিয়ে সিটি স্ক্যান করা হয়।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

এবার এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি

আপডেট সময় : ১২:৪৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫