ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

দ্বিতীয় ধাপের মনোনয়ন তালিকা প্রকাশের প্রস্তুতি নিচ্ছে এনসিপি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৫৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় ধাপে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশের প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলীয় একাধিক সূত্র জানিয়েছে, খুব শিগগির এই তালিকা প্রকাশ করা হবে। তবে দ্বিতীয় ধাপে কতটি আসনে প্রার্থী ঘোষণা করা হবে-সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

দলীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, আগামীকাল (২৩ ডিসেম্বর) মঙ্গলবার নতুন করে বেশ কয়েকটি আসনে মনোনয়ন ঘোষণা আসতে পারে। গত ৭ ডিসেম্বর এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে গণতান্ত্রিক সংস্কার জোট আত্মপ্রকাশ করার পর আসন সমঝোতার ভিত্তিতেই মনোনয়ন কার্যক্রম এগিয়ে নিচ্ছে দলটি। প্রথম ধাপে যেসব আসনে প্রার্থী চূড়ান্ত করা সম্ভব হয়নি, সেগুলোতেই এবার মনোনয়ন ঘোষণার সম্ভাবনা বেশি।

রোববার (২১ ডিসেম্বর) রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক বলেন, ‘মনোনয়ন তালিকা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দু-এক দিনের মধ্যেই দ্বিতীয় ধাপের তালিকা প্রকাশ করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তবে কতটি আসনের প্রার্থী তালিকায় থাকবে, তা এখনো নির্ধারণ করা হয়নি।’

এর আগে গত ১০ ডিসেম্বর প্রথম ধাপে ১২৫টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছিল জাতীয় নাগরিক পার্টি।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বিতীয় ধাপের মনোনয়ন তালিকা প্রকাশের প্রস্তুতি নিচ্ছে এনসিপি

আপডেট সময় : ১১:৫৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫