ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গানম্যান দিয়ে নিরাপত্তা নিশ্চিত হবে না: নুর

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:১৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

গানম্যান বা অস্ত্রের লাইসেন্স দিয়ে দেশে নিরাপত্তা নিশ্চিত হবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগরে ওসমান হাদি হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেফতারের দাবিতে আয়োজিত শোক র‍্যালিতে এই কথা বলেন তিনি।

নুরুল হক নুর বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদকীয় নীতি কারও পছন্দ না হলে নিজেরা ১০টা পত্রিকা বের করতে পারে। এভাবে নাশকতা করার পেছনে ষড়যন্ত্র রয়েছে।

তিনি বলেন, সরকার নির্বাচন উপযোগী পরিবেশ তৈরি করতে না পারলে গণঅধিকার পরিষদ ভোটে অংশ নেয়ার বিষয়ে নতুন করে চিন্তা করবে। সরকারকে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে।

এ সময় দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, নির্বাচনকে বানচাল করার জন্য গভীর ষড়যন্ত্র হচ্ছে।

আপলোডকারীর তথ্য

অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়?

গানম্যান দিয়ে নিরাপত্তা নিশ্চিত হবে না: নুর

আপডেট সময় : ০৮:১৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫