ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ ভবন এলাকায় বিপুল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:১৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ ওসমান হাদীর জানাজাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তায় সংসদ ভবন এলাকায় র‍্যাব, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

‎শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকে সংসদ ভবন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।

এ ছাড়াও, দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজাকে কেন্দ্র করে সংসদ ভবন সহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় বডি ওর্ন ক্যামেরা ও রায়োট কন্ট্রোল গিয়ারসহ ২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তায় তাদের মোতায়েন করা হয়।

‎তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ‌‘ওসমান হাদীর জানাজাকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংসদ ভবন এলাকা জুড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি, সেনাবাহিনী ও র‍্যাব সদস্যদের মোতায়েন করা হয়েছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

সংসদ ভবন এলাকায় বিপুল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন

আপডেট সময় : ০১:১৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫