ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাদির স্বজনদের খোঁজ নিতে হৃদরোগ ইনস্টিটিউটে এনসিপি নেতারা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ রাখা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। হাদির শোকসন্তপ্ত পরিবারের পরিবার ও স্বজনদের সমবেদনা জানাতে সেখানে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তারা হাসপাতালটিতে যান।

এসময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম-সদস্যসচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে।

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

ওইদিন মোটরসাইকেলে করে এসে দুইজন তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। পরে সংকটাপন্ন অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জানা যায়, গুলি ওসমান হাদির মাথার ডান দিক থেকে ঢুকে বাম পাশ দিয়ে বের হয়ে গেছে, তবে গুলির অংশবিশেষ এখনও তার ব্রেনে রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

হাদির স্বজনদের খোঁজ নিতে হৃদরোগ ইনস্টিটিউটে এনসিপি নেতারা

আপডেট সময় : ০১:০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫