ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লালবাগে প্লাস্টিকের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৪৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

রাজধানীর লালবাগ এলাকার ইসলামবাগের চেয়ারম্যানঘাটে একটি প্লস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসে ১০টি ইউনিট কাজ করছে। 

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ।

ফায়ার সার্ভিস জানায়, দুপুর দেড়টায় আগুন লাগার খবর পায় তারা। এরপর ১টা ৫০ মিনিটে প্রথম টিম ঘটনাস্থলে পৌঁছায়। সবমিলিয়ে লালবাগের ২টি,  হাজারীবাগের ২টি, পলাশী থেকে ২টি এবং সিদ্দিকবাজার থেকে আরও ৪টিসহ মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। স্থানীয় লোকজনও ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

লালবাগে প্লাস্টিকের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

আপডেট সময় : ০৪:৪৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫